নৃপেশ তালুকদারকে সংবর্ধনা দেয়া হবে আজ

স্টাফ রিপোর্টার
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নৃপেশ তালুকদার নানু সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নির্বাচিত হওয়ায় আজ সকাল সাড়ে দশটায় জেলা শিল্পকলা একাডেমিতে সংগঠনের উদ্যোগে তাঁকে সংবর্ধনা প্রদান করা হবে। সংবর্ধনা পরিচালনা কমিটির আহ্বায়ক দীপক ঘোষ ও সদস্য সচিব বিমল বনিক স্বাক্ষরিত আমন্ত্রণপত্র হতে জানা যায় সংবর্ধনা সভায় উপস্থিত থাকবেন পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি জয়ন্ত   
 সেন দীপু, সাবেক সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব, যুগ্ম সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় ধর ভোলা, সাংগঠনিক সম্পাদক শংকশুভ্র রায়, মৌলভীবাজার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. রাধাপদ দে (সজল) ও সিলেট পূজা উদযাপন পরিষদের স্ধাারণ সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য।