স্বপ্নডানার তামাক বিরোধী প্রচারণা

বাংলাদেশ তামাক বিরোধী জোটের সহযোগিতায় স্বপ্নডানার তামাক বিরোধী প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার সুনামগঞ্জ সদর হাসপাতালে বাঁধাই করা পোস্টার হস্তান্তর ও সদর হাসপাতাল পোস্টার টানানো হয়েছে।
পোস্টার গ্রহণ করেন, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, সদর হাসপাতালের আরএমও ডা. রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল মোত্তালিব চৌধুরী, স্বপ্নডানার চেয়ারম্যান ও সিইও জাহাঙ্গীর আলম, স্বপ্নডানা পাঠশালার পরিচালক পুলক রাজ।