নেক্সস মারকেল ইলেকট্রনিক’র শো-রুম উদ্বোধন

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌরশহরে নেক্সস মারকেল ইলেকট্রনিক’র শো-রুম উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে শহরের পৌরপয়েন্টস্থ নেক্সস ইলেকট্রনিক এর শো-রুমের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান।
এ সময় জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভূঁইয়া, বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির আলী, নেক্সস মারকেল ইলেকট্রনিক’র শো-রুমের পরিচালক শাহীন আহমদ, ওয়ালটনের পরিচালক হাজী শাহিন মিয়া, ব্যবসায়ী রেনু শর্মা, আনা মিয়া, নুর আহমদ, ছাত্রদল নেতা জাহেদ আহমদ, আলী হোসেনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।