নেতৃত্বে পরিবর্তনের ধারা সূচিত হয়েছে -মুকুট

ছাতক প্রতিনিধি
জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট বলেছেন,‘জেলা পরিষদ নির্বাচনের মাধ্যমে সুনামগঞ্জে নেতৃত্বে পরিবর্তনের ধারা সূচিত হয়েছে। এ ধারা আগামী সংসদ নির্বাচনেও সুনামগঞ্জবাসী প্রতিটি আসনেই অব্যাহত রাখবে। সুনামগঞ্জের মানুষ হাইব্রীড আ.লীগ থেকে মুক্তি চায়। ২৮ ডিসেম্বরের নির্বাচনে হাইব্রীডদের লাল কার্ড দেখিয়ে নেতাকর্মীরা মরহুম আব্দুস সামাদ আজাদের হাতে গড়া আওয়ামী লীগে মুল রাজনীতিতে ফিরেছে। ’
শনিবার সন্ধ্যায় ছাতক বহুমুখী মডেল হাইস্কুল মাঠে ছাতক পৌরসভা কর্তৃক আয়োজিত তাকে দেয়া বিশাল নাগরিক সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে এবং প্যানেল মেয়র তাপস চৌধুরী ও আ.লীগ নেতা কল্যাণব্রত দাসের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ.লীগের সভাপতি মতিউর রহমান।         
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র আইয়ুব বখত জগলুল, জেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ, ছাতক উপজেলা আ.লীগের আহবায়ক আবরু মিয়া তালুকদার, উপজেলা আ.লীগ নেতা, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরী, সংবর্ধিত অতিথি জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল, আব্দুস সহিদ মুহিত, আমিনুল ইসলাম সেলিম, ১১ নং ওয়ার্ডের সদস্য সৈয়দ সাব্বির আহমদ, যুক্তরাজ্য আ.লীগ নেতা হরমুজ আলী, আ.লীগ নেতা শামীমুল ইসলাম শামীম, শাহীন চৌধুরী, ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন সাহেল, পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি পৌর মেয়র আবুল কালাম চৌধুরী সকল অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। ছাতক বহুমূখী মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মইনুল হোসেন চৌধুরী বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি নুরুল হুদা মুকুটকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। সংবর্ধনা সভায় জনপ্রতিনিধি, উপজেলা-পৌর আ.লীগ, বিভিন্ন ইউনিয়ন আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।