স্টাফ রিপোর্টার
আগামী ১১ মার্চ সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। শনিবার ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয় বলে সংগঠনের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আগামী ১১ মার্চ সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মেলন করার সব ধরনের প্রস্তুতি নেয়ার জন্য সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ দিয়েছেন সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন।
আগামী ১১ মার্চ সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করার বিষয়ে নিদের্শনা প্রাপ্তির বিষয়টি স্বীকার করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি ফজলেরাব্বী
স্মরণ ও সাধারণ সম্পাদক রফিক আহমেদ চৌধুরী।
সভাপতি-সাধারণ সম্পাদক বলেন,‘ আমরা জেলা সম্মেলন করার জন্য প্রস্তুত। তবে গ্রুপিং রাজনীতিসহ নানা কারণে জেলার ৭/৮টি উপজেলার সম্মেলন করা সম্ভব হচ্ছে না। বিষয়টি কেন্দ্রীয় নেতৃবৃন্দও অবগত আছেন। ১১ মার্চের মধ্যে আমরা ওই সব উপজেলাগুলোর সম্মেলন করতে চাই। আশা করি এর মধ্যেই উপজেলাগুলোর সম্মেলন শেষ করতে পারব আমরা। ’
উল্লেখ্য, ২০১০ সালে ফজলে রাব্বী স্মরণকে সভাপতি ও রফিক আহমেদ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। চার বছর পর ২০১৪ সালে ১২১ সদস্য পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় ছাত্রলীগ।


