বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন আশুগঞ্জ আঞ্চলিক কমিটির পক্ষ থকে ২১ দফা দাবিনামা উল্লেখ করে সুনামগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট একটি স্মারকলিপি দাখিল করা হয়েছে। রবিবার সকাল ১১ টায় এই স্মারকলিপি দাখিল করা হয়। এসময় নৌযান শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দের সাথে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি বাদল সরকার ও সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল প্রমুখ। স্মারকলিপিতে নৌযান শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিসবুক প্রদান, নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাসহ মোট ২১টি দাবি তুলে ধরা হয়। প্রেসবিজ্ঞপ্তি।


