স্টাফ রিপোর্টার
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ন্যাশনাল আইসিটি ওমেন হ্যাকাথন প্রতিযোগিতায় দ্বিতীয় রানার্স আপ হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের তিন শিক্ষার্থী নিশাত তাসনিম আহমেদ মিম, জাকিয়া সুলতানা রিতু ও নাফিসা নওসিন পিয়া।
শুক্রবার সকাল থেকে শুরু হওয়া টানা ৩৬ ঘণ্টার প্রতিযোগিতায় বিজয়ী হন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের ওই তিন শিক্ষার্থী। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ৬৫ টি দল অংশগ্রহণ করেন। শনিবার সন্ধ্যায় প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক।


