নড়াইলে পেট্রোল বোমা হামলা প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার
নড়াইলে উদীচী শিল্পীগোষ্ঠীর উৎসবে পোট্রোল বোমা হামলার প্রতিবাদে সর্বস্তরের সংস্কৃতিকর্মীদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫টায় পৌর শহরের হোসেন বখত চত্বরে সুনামগঞ্জ প্রসেনিয়াম থিয়েটার এর আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ প্রসেনিয়াম থিয়েটার এর দলনেতা (নাটক) দেবাশীষ তালুকদার শুভ্র, জাগরণী মুক্তা স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক এ, আহসান রাজিব, থিয়েটার সুনামগঞ্জ এর সভাপতি দেওয়ান গিয়াস চৌধুরী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বি স্মরণ, সুনামগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আহসান জামিল আনাস।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, নাটক, গান এবং কবিতার মাধ্যমে সংস্কৃতিকর্মীরা সব সময় অন্যায়, অপরাধের প্রতিবাদ জানান। নড়াইলে সাংস্কৃতিক অনুষ্ঠানে পেট্রোল বোমা হামলা করে সাংস্কৃতিক চর্চা বন্ধের প্রতিবাদ জানাই আমরা। যারা সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা করেছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
গানে গানে প্রতিবাদ করেন শুভ তালুকদার, দেবপ্রিয়া পাল, মাকসুদুর রহমান দিপু, মাহফুজ আলম প্রমুখ