বিশ্বম্ভরপুর প্রতিনিধি
প্রাচীন লাউড়রাজ্যের রাজধানী নবগ্রাম বর্মমান তাহিরপুর উপজেলার শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম সংরগ্ন পণতীর্থ গঙ্গা¯œান বারুনী মেলায় ও শাহ্আরেফীন (রা.) এর ওরস মোবারক মেলায় হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম শুরু হয়েছে। শনিবার থেকে স্থানীয়সহ দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দ আসতে শুরু করেছেন। ইতি মধ্যেই দুটি মেলা আঙ্গিনা জুড়ে পূণ্যার্থীদের প্রয়োজনীয় দ্রব্যাদিসহ শতশত রকমারি জিনিষপত্রের দোকানপাট বসছে। সুনামগঞ্জ থেকে সড়কপথে, জামালগঞ্জ. ধর্মপাশা ও তাহিরপুর উপজেলা দিয়ে নৌ পথে হাজার হাজার ভক্তবৃন্দরা মেলাস্থলে ও আশপাশের গ্রামগুলোতে আসছেন। বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসন ও তাহিরপুর উপজেলা প্রশাসন মেলায় আগত যাত্রী সাধারণের নিরাপত্ত বিদান, পরিবহন ভাড়া নির্ধারণ, যানজট নিরসনসহ সার্বিক আইন শৃংখলার বিষয় নিয়ে সভা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন ও ব্যপক প্রস্তুতি গ্রহন করেছেন। বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্ম্দ জসিম উদ্দিন বলেন ঐতিহ্যবাহী দুটি মেলা উপলক্ষে ইতিমধ্যেই আমরা আইন শৃংখলা কমিটির বিশেষ সভা করে যাত্রী সাধারণের সুবিধার্থে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করেছি। যাত্রী সাধারণকে কেহ যদি হয়রানি করে বা অতিরিক্ত ভাড়া আদায় করা হয়, এ ব্যপারে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সভার সিদ্ধান্ত মোতাবেক উপজেলায় মেলা চলাকালিন তিন দিনের জন্য ভাড়া নির্ধারণ করা হয়। আব্দুজ জহুর সেতু থেকে মেলা পর্যন্ত লেগুনা ভাড়া জনপ্রতি ৮০ টাকা, সিএনজি জনপ্রতি ১২০ টাকা (৫ জনে একগাড়ী ভাড়া ৬০০ টাকা), মোটর সাইকেল জন প্রতি ১৫০ টাকা (২ জনে একগাড়ী ভাড়া ৩০০ টাকা), তাছাড়া উপজেলা আনন্দ বাজার থেকে মেলা পর্যন্ত জনপ্রতি ভাড়া ৪০ টাকা। মেলা চলাকালীন দিনগুলোতে ট্রাক, মাহিন্দ্রা গাড়ী, বাস, কোস্টার, আব্দুজজহুর সেতা পর্যন্ত জানজট নরিসনের জন্য বন্ধ থাকবে।
৫ এপ্রিল মঙ্গলবার ভোর ৫ টা থেকে সকাল ৮ টা ১৮ মিনিট ৫৪ সেকেন্ট পর্যন্ত মধুকৃষ্ণা ত্রয়োদশী (শতবিষানক্ষত্র) তিথিতে পণতীর্থ গঙ্গা¯œান হবে। উক্ত পূণ্য তীর্থ গঙ্গা¯œানকে কেন্দ্র করে ৪্ এপ্রিল থেকে ৬ এপ্রিল পর্যন্ত বারনী মেলা হবে। একই দিনগুলোতে শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম থেকে প্রায় ৩ কিলোমিটার উত্তরে ভারত সীমান্তে পাহাড়ের পাদদেশে নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর লাউড়ের গড়ে শাহ্আরেফীন (রাঃ) এর উরস মোবারক ও মেলা অনুষ্ঠিত হবে। দুটি মেলাকে কেন্দ্র করে প্রাচীনকাল থেকে সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত লক্ষ লক্ষ হিন্দু মুসলমান ভক্তবৃন্দের সমাগমে এক মিলন মেলায় পরিণত হয়।
কথিত আছে, সকল র্তীর্থের সেরা তীর্থ, হে মোর পণর্তীর্থ, ১৪৩৫ খ্রী. প্রাচীন লাউর রাজ্যের রাজধানী নবগ্রামে (বর্তমান তাহিরপুর উপজেলার রাজারগাঁও) নাভা দেবীর গর্ভে আবির্ভুত হয়েছিলেন সনাতনী হিন্দু ধরমের পঞ্চতত্বের অন্যতম সাধক শ্রী শ্রী অদ্বৈত আচার্য্য । বাল্য নাম ছিল কমলাক্ষ। মা নাভা দেবী পুত্র কমলাক্ষের কাছে তীর্থ ভ্রমণের ইচ্ছা প্রকাশ করেন। আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী বালক কমলাক্ষ মাকে বললেন আমি তোমাকে এখানেই গঙ্গা¯œান করাব। মায়ের ইচ্ছা পুরণের জন্য তিনি সপ্তগঙ্গাকে মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে প্রাচীন রেনুকা নদীতে (বর্তমান যাদুকাটা নদীতে) আগমনের আহবান করেন। তার ডাকে সাড়া দিয়ে অলৌকিক ভাবে মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথেতে পাশ্ববর্তী রেনুকা নদীতে সপ্তগঙ্গা মিলিত হলেন। মা- নাভা দের্বী পরিতৃপ্তভাবে সপ্তগঙ্গায় গঙ্গ¯œান করেন। এ অলৌকিক গঠনা চতুর দিকে ছড়িয়ে পরে এবং রেনুকা পরিণত হলো মহাতীর্থ গঙ্গা¯œান ক্ষেত্র। পণ করে এনেছেন তীর্থ, তাই নাম হল পণতীর্থ। সেই থেকে প্রতি বছর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে স্থানীয়সহ দেশের বিভিন্নস্থান থেকে পূন্যার্থী ভক্তবৃন্দ পণতীর্থ গঙ্গা¯œান করতে ছুটে আসেন এবং বিশাল মেলায় পরিণত হয়।
পণতীর্থ বারনী মেলা ও শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম পরিচালনা কমিটির সভাপতি শ্রী মধুরায় বলেন, এবছর আব্দুজ জহুর সেতু চালু হওয়ায় অন্যান্য বছরের তুলনায় ভক্তবৃন্দের সমাগম বেশী হওয়ার সম্ভাবনা রয়েছে। বিগত বছরগুলোতে যাত্রী সাধারণের কাছ থেকে পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, হয়রানী, মোবাইল চুরি, পকেটমার ও ছিনতাইরকম ঘটনা বেশ ঘটেছিল। তাই এ বছর পার্শবর্তী উপজেলার প্রশাসন এ ব্যপারে প্রয়োজনীয় গ্রহণ করেছেন। মেলাকে সফল ও শান্তিপূর্নভাবে যাত্রী সাধারনের সাবিধার্থে সকল মহলের সহায়তার আহ্বান জানান।
- বিশ্বম্ভরপুরে সলুকাবাদ ইউপি নির্বাচনে মত বিনিময় সভা
- কারিগরি শিক্ষা সম্প্রসারণে জাতীয় পরিকল্পনা প্রণয়ন জরুরী

