বিশ্বম্ভরপুরে সলুকাবাদ ইউপি নির্বাচনে মত বিনিময় সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউপি নির্বাচন নিয়ে সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সলুকাবাদ ইউপির জিনারপুর বাজারে এলাকাবাসির সহযোগিতায় ও উপজেলা আঃলীগ সহসভাপতি মো. মহরম আলীর আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউপি মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নূরুল ইসলাম।
সলুকাবাদ ইউপি ছাত্রনেতা গুলজার আহমেদ ইয়ামিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মঙ্গল কুমার সিনহা শুভ। বিশেষ বক্তব্য রাখেন আওয়ামীলীগ দলীয় নৌর্কায় চেয়ারম্যান প্রত্যাশী আ. লীগ নেতা মো. মহরম আলী।
এছাড়াও বক্তব্য রাখেন মৌয়াকুড়া গ্রামের মো. আলী মোড়ল, আঃ কদ্দুছ, আ. নূর,  জিনারপুর গ্রামের সাইফুল ইসলাম, আবুল কাশেম, আনিছুর রহমান, ডলুরা গ্রামের ফুল মিয়া, ভাদেরটেক গ্রামের হাবিবুর রহমান, বিল্লাল হোসেন, সোনারপাড়া গ্রামের জমির হোসেন প্রমুখ।
আওয়ামীলীগ নেতা দলীয় চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী মহরম আলী বলেন পিছিয়ে পড়া সলুকাবাদ ইউনিয়নকে কৃষি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার অঙ্গিকারে দূর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ে তুলতে আমি দলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন প্রত্যাশী। বিগত দিন থেকেই আওয়ামীলীগে নিরলশ একজন কর্মী হিসেবে ইউনিয়ন বাসীর পাশে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকব। মতবিনিময় সভায় উপস্থিত শতশত সর্বস্থরের জন সাধারণ মহরম আলীকে সমর্থন জানিয়ে দলীয় মনোনয়ন প্রদানের জন্য আওয়ামীলীগ নেতৃবৃন্দের নিকট দাবী রাখেন।