পণতীর্থ মেলা ও শাহ আরেফিনের (র:)ওরস পরিবহনের স্বেচ্ছাচারকে নিয়ন্ত্রণে রাখতে হবে

এতদঞ্চলের হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের ব্যক্তিদের জন্য পূন্যস্থান হলো তাহিরপুর উপজেলার রাজারগাঁও গ্রামের পণতীর্থ এবং লাউড়েরগড় এলাকার শাহ আরেফিনের (র:) মোকাম। উভয় স্থানের ধর্মীয় পর্ব কাছাকাছি দুই দিনে অনুষ্ঠিত হয়ে থাকে। এবার ২৪ থেকে ২৭ মার্চ পর্যন্ত এই ধর্মীয় অনুষ্ঠানাদি ও তৎঅনুষঙ্গ মেলা অনুষ্ঠিত হবে। পণতীর্থের পূন্য¯œান ও শাহ আরেফিনের ওরস উপলক্ষে উভয় সম্প্রদায়ের কয়েক লক্ষ লোকের সমাগম ঘটে এই স্থানে। সারা দেশ থেকে লোকজন বিশেষ করে পণতীর্থ ¯œানের জন্য হিন্দু সম্প্রদায়ের লোকজন এখানে এসে থাকেন। পাশ্ববর্তী ভারত থেকেও আসেন বহু পূন্যার্থী। ¯œান ও ওরসের তিথির দিনসমূহে এই ধর্মীয় স্থানগুলো লোকে লোকারণ্য হয়। এদিকে সুনামগঞ্জ থেকে বিশ্বম্ভরপুর হয়ে ওদিকে ধর্মপাশা-তাহিরপুর হয়ে জনসমাগম ঘটে থাকে। ফলে পণতীর্থ ও শাহ আরেফিনের মোকাম পর্যন্ত যানবাহনের চাহিদা থাকে ব্যাপক। এই জনসমাগমকে কেন্দ্র করে প্রতিবছরই অসাধু পরিবহন ব্যবসায়ীরা যাত্রী সাধারণের গলা কেটে থাকেন। স্বাভাবিক সময়ের তুলনায় দুই/তিন এমন কি পাঁচ গুণ পর্যন্ত ভাড়া আদায় করতে পিছ পা হয় না কিছু অসাধু পরিবহন চালক-ব্যবসায়ী। প্রশাসন প্রতিবছর যানবাহনের ভাড়া নির্দিষ্ট কওে দিলেও বাস্তবে এগুলো পালিত হয় না। এমন কি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়িত হচ্ছে কিনা তার কোন তদারকিও চোখে পড়ে না। ফলে পূন্যস্থান ভ্রমণে আসা লোকজনকে ভীষণ বিড়ম্বনায় পড়তে হয়। অনেক ক্ষেত্রে চালক ও যাত্রীদের মধ্যে বচসা ও অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে। এ কারণে জেলার মান-সম্মান বাইরের লোকজনের কাছে দারুণভাবে ক্ষুণœ হয়।
এবার মেলা ও ওরসকে কেন্দ্র করে বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসন যানবাহনের ভাড়া নির্দিষ্ট করে দিয়েছেন বলে গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরে প্রকাশিত একটি সংবাদ থেকে জানা যায়। পরিবহন চালক ও ব্যবসায়ীদের সাথে প্রশাসনের বৈঠকে এই ভাড়া নির্ধারিত হয়েছে বলে বাস্তবে এটি পরিপালিত হওয়ার আশা করি আমরা বরাবরই। এবার জেলা শহরের আব্দুজ জহুর সেতু থেকে মোটরসাইকেল ভাড়া জনপ্রতি ২০০ টাকা এবং লেগুনা ও সিএনজিতে জনপ্রতি ১৫০ টাকা নির্ধারণ করে দেয়া হয়েছে। স্বাভাবিক সময়ের তুলনায় ভাড়ার এই হার প্রায় দ্বিগুন। তারপরেও জনসমাগম উপলক্ষে পরিবহন ব্যবসায়ীদের মৌসুমী মুনাফার বিষয়টিকে বিবেচনা করে প্রশাসন যে নমনীয় ও পরিবহন ব্যবসায়ীদের অনুকূল সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেটি যাতে শতভাগ বাস্তবায়িত হয় সেটি প্রত্যাশা আমাদের। প্রশাসনের প্রতি আমাদের সনির্বন্ধ অনুরোধ, উৎসবের সময়ে ভাড়া আদায়ের এই সিদ্ধান্তটি যাতে যথাযথভাবে অনুসৃত হয় সেটি দেখভাল করার রাস্তায় রাস্তায় আপনারা নজরদারি করুন। একই সাথে মোটরসাইকেল বা লেগুনা-সিএনজি যাতে অতিরিক্ত যাত্রী বোঝাই না করে এবং দূরে যাত্রীদের নামিয়ে না দেয় সেটিও নিশ্চিত করতে হবে। আমরা জানি মেলা ও ওরসকে উপলক্ষ করে উভয় সম্প্রদায়ের নেতৃবৃন্দের সমন্বয়ে পৃথক পরিচালনা কমিটি গঠন করা হয়ে থাকে। ওইসব কমিটির লোকজন যাতে স্বোচ্ছাসেবকের মাধ্যমে রাস্তার নিরাপত্তা ও শৃঙ্খলা বিধান করেন সেই অনুরোধ আমাদের তাঁদের প্রতি।
মেলা ও ওরস উপলক্ষে পণতীর্থ ও শাহ আরেফিনের মোকামে পূন্যার্থীদের স্বেচ্ছাপ্রণোদিত দানে, দোকানকোঠা ইজারা দিয়ে প্রচুর অর্থ আয় হয়ে থাকে। মন্দির এবং মোকামের নামেই এই অর্থ আদায় হয়। সুতরাং আদায়কৃত অর্থ যাতে সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নতিকল্পে স্বচ্ছতার সাথে ব্যয়িত হয় সেটি নিশ্চিত করতে ধর্মীয় নেতৃবৃন্দের প্রতি আমাদের আহ্বান। এই পূন্য¯œান ও ওরসকে কেন্দ্র করে যাতে জুয়া ও নেশার আসর বসানো না হয় কঠোরভাবে সেটি নিয়ন্ত্রণ করতে হবে। জুয়া ও নেসার আসরকে কেন্দ্র করে অনৈতিক চর্চার সাথে শৃঙ্খলার ব্যত্যয় ঘটে ব্যাপকভাবে।