বিজন সেন রায় ও রাজু আহমদকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
খেলাঘর জেলা শাখার সভাপতি বিজন সেন রায় ও সাংগঠনিক সম্পাদক রাজু আহমদকে সংগঠনের জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত করায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যাতি পাঠাগার মিলনায়তনে খেলাঘর জেলা শাখার আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসুর সভাপতিতে ও অ্যাড.এনাম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষাবিদ দিলীপ কুমার মজুমদার, শিক্ষাবিদ ন্যাথায়েল এডউইন ফেয়ারক্রস, শিক্ষাবিদ যোগেশ্বর দাস, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, প্রথম আলোর জেলা প্রতিনিধি অ্যাড খলিল রহমান, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর     
আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা মহিলা সংস্থার সভাপতি ফৌজি আরা শাম্মী, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শরিফা আশরাফী চম্পা, শহর বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার খানম, পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ, হলি চাইল্ড কিন্ডারগার্ডেনের প্রিন্সিপাল মানিক মোহন চন্দ্র, সামির পল্লব প্রমুখ।