করোনাভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগকালে সুনামগঞ্জ জেলার বেকার হয়ে পড়া পত্রিকার হকার ও অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ।
শনিবার সকালে কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র সহ-সভাপতি হাজী আবুল কালামের ব্যাক্তিগত উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থার হল রুমে সামাজিক দুরুত্ব বজায় রেখে কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন,কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র সহ-সভাপতি রেজওয়ানুল হক রাজা,সহ-সভাপতি মো.রুহুল আমিন,সাধারণ সম্পাদক মো.বুরহান উদ্দিন,জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমেদ,জেলা রোভার এর সিনিয়র রোভার মেট প্রতিনিধি দুর্জয় দত্ত পুরকায়স্থ,জেলা ছাত্রলীগ নেতা রাশিদুল হাসান ইফতি, রোভারমেট অমিত দাস গুপ্ত,মো.সাজিদুর রহমান সাজু,মো.সানোয়ার আহমেদ,মারুফ আল মারজান,সাদিকুর রহমান,আসিফ মিয়া,হাসিবুর রহমান রিফাত প্রমুখ।
স্কাউটস গ্রুপ’র সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী জানান,আমাদের এই খাদ্য সামগ্রী বিতরণ অব্যহত থাকবে এবং সমাজের বিত্তবানদের অহায়দের পাশে দাঁড়নোর আহ্বান জানানো হয়।
এর আগে সাধারণ মানুষকে সচেতন করতে প্রচারপত্র ও সুরক্ষা সামগ্রীও বিতরণ করছেন সুনামগঞ্জ কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ।
প্রেস বিজ্ঞপ্তি


