৬টি উপজেলায় টিসিবি’র পণ্য বিক্রি করছেন ১৪ ডিলার

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলার ৬টি উপজেলায় টিসিবি’র পণ্য বিক্রি করছেন ১৪ জন ডিলার। জনপ্রতি ২ কেজি চিনি, ৫ লি. সোয়ানি তেল, মুসুর ডাল ১-২ কেজি ন্যায্য মূল্য বিক্রি করা হচ্ছে।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নোয়াখালী বাজারে রুবেল মিয়া, দোয়ারাবাজার উপজেলার আমবাড়ী বাজারে কৃপাসিন্ধু রায়, বিনয় চক্রবর্তী, বাংলাবাজারে হাজী সামছুল হক, জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারে ধনেশ চন্দ্র রায়, জবরুল ইসলাম, সোহেল মিয়া, কেউনবাড়ী বাজারে মো. জাহাঙ্গীর আলম, দিরাই উপজেলার ইউপি রোডে মো. শাহীন মিয়া, ছাতক উপজেলার পানহাটায় মামুন মিয়া, জাউয়াবাজারে ফজলুল করিম, আলীগঞ্জ বাজারে মো. আবুল হাসনাত, বোরাইগাঁও বাজারে এসএম দিলোয়ার হোসেন এবং শাল্লা উপজেলার আনন্দপুর বাজারে রনজিত রায় টিসিবি’র পণ্য বিক্রি করছেন।
কনিবার জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, টিসিবি’র পণ্যাদি বিক্রি কার্যক্রমে কোন প্রকার অনিয়মের অভিযোগ পাওয়া গেলে এবং তদন্ত সাপেক্ষে প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও ভোক্তা ও ক্রেতাদের সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য কেনার অনুরোধ জানানো হয় গণ বিজ্ঞপ্তিতে।