স্টাফ রিপোর্টার
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা অফিসে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পদক্ষেপ এর এরিয়া ম্যানেজার মজিবুল হক, সুনামগঞ্জ সদর শাখার ম্যানেজার আসরাফুল ইসলাম, এম আইএস আফিসার মনিরুজ্জামান, ব্র্যাকের জেলা প্রতিনিধি মো. মনিরুজ্জামান, ভার্ডের জেলা প্রতিনিধি মশিউর রহমান, আফতাব নগর বালিকা মাদ্রাসার প্রিন্সিপাল মাও. মুহাম্মদ এমদাদুল হক, উপজেলা মসজিদের ইমাম মাও. মুজিবুর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।


