Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
পরিবহন ধর্মঘট স্থগিত – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

পরিবহন ধর্মঘট স্থগিত

স্টাফ রিপোর্টার
প্রশাসনের আশ্বাসে ৪ মে থেকে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। পরিবহন শ্রমিকদের মারধর, গাড়ি ভাঙচুর, শ্রমিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও চাঁদাবাজি বন্ধের তিন দফা দাবিতে সুনামগঞ্জে ৪ মে থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাকা দেয় জেলা বাস, মিনিকোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।
বুধবার ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বাস, মিনিকোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির। এর আগে (৩০ এপ্রিল) সুনামগঞ্জ নতুন বাসস্ট্যান্ডে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের ধর্মঘটের কথা জানান শ্রমিকরা।
ধর্মঘট স্থগিতের বিষয়ে সংগঠনের সভাপতি সুজাউল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তি তিনি বলেন, তিন দফা দাবি নিয়ে আমরা যে ধর্মঘটের ডাক দিয়েছিলাম সেটি শুনে পুলিশ প্রশাসন আমাদের সাথে আলোচনা করেছে। দীর্ঘ আলোচনা শেষে আমাদের দাবির প্রতি পুলিশের একাত্মতা পোষণ করায় আমরা এসএসসি পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।