পল্লীবিদ্যুৎ সমিতির কর্মচারীদের কর্মবিরতি

স্টাফ রিপোর্টার
পল্লীবিদ্যুৎ সমিতির কর্মচারীদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু হয়েছে। শনিবার সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদ লীগ এই কর্মবিরতি পালন করে। ওয়েজখালী এলাকায় সমিতির কার্যালয়ের সামনে সকাল ৯টা থেকে এই কর্মবিরতি শুরু হয়।
কর্মবিরতি চলাকালে বক্তারা নিয়মিত চাকুরির নিশ্চয়তা, চাকুরি হতে ছাঁটাই  প্রক্রিয়া বাতিল, সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়া চালুকরণ, অধিক কাজের বুঝা কমিয়ে আনার দাবি জানান তাঁরা।
কর্মবিরতি চলাকালে বক্তব্য দেন, মিটার রিডার বায়েজিদ আহমদ, নিয়াজ মুর্শেদ, হক্কানী চিশতি, ম্যাসেঞ্জার জায়েদ মোলা, জালাল মোলা, আলফু মিয়া ও জাহাঙ্গীর আলম প্রমুখ।