স্টাফ রিপোর্টার
পল্লী বিদ্যুৎ সমিতির ১৬ তম বার্ষিক সধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পল্লী বিদ্যুৎ সমিতির জেলা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার পূর্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পল্লী বিদ্যুৎ সমিতির সদস্য ইমদাদুল হক চৌধুরী দেশের বিভিন্ন জেলার পাশাপাশি সুনামগঞ্জ জেলার সাথেও মতবিনিময় করেন।
পরে বিনা মূল্যে দোয়ারাবাজার উপজেলায় সাব-ষ্টেশনের জন্য পল্লী বিদ্যুৎকে ৪৫ শতক জমি প্রদানের জন্য উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতীককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎতের জেনারেল ম্যানেজার সোহেল পারভেজ, সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা) মো.ইমরুল হাসান, সহকারী জেনারেল ম্যানেজার (অর্থ)
মো মোশারফ হোসেন খন্দকার প্রমুখ।
বার্ষিক সধারণ সভায় জেলার নতুন ১৩ জন পরিচালক বক্তব্য রাখেন তারা হলেন মো.আশিকুর রহমান, জয় কুমার, রোকেয়া সুলতানা, মো.শাহজান মনির, মোহাম্মদ আলী মিলন, মো.আক্তার হোসেন, মো.গোলাপ মিয়া, মো.আশীর শাহ, বিনয় ভূষণ বর্মন, মো.ফরিদুর রহমান, ননী গোপাল দেবনাথ, শাহিমা বেগম কলি, রওশন আরা হেপী।
বক্তরা বলেন, পল্লী বিদ্যুৎ সমিতিকে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। গ্রাহকরা যাতে সঞ্চালন লাইনের কারণে যাতে ভোগান্তিতে না পড়েন সে দিকে আমরা সব সময় খেয়াল রাখব।
এ সময় বিভিন্ন এলাকার পল্লী বিদ্যুৎতের গ্রাহকরা উপস্থিত ছিলেন।
- জগন্নাথপুরে আন্ত: ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
- বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা


