বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

সু.খবর রিপোর্ট
দক্ষিণ সুনামগঞ্জের পাগলা হাইস্কুল এন্ড কলেজের ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান স¤পন্ন হয়েছে। বৃহ¯পতিবার বেলা ১১টায় অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সাইফুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, সুনামগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সভাপতি ও    
 বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজি আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের  প্রচার স¤পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সেলিম রেজা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সৈয়দুল হক, সাবেক শিক্ষানুরাগী সদস্য আবদুল কাদির, সহকারী প্রধান শিক্ষক আরব আলী, সহকারী শিক্ষক দিলীপ কুমার দে, মুহাম্মদ শাহ জাহান, রুবী রানী তালুকদার, মাওলানা ফয়জুল বারী, হেলাল আহমদ, বদরুজ্জামান খাঁন, মো. আলা উদ্দিন, রিকন চন্দ্র দাস, জজ মিয়া, রুমা রানী দেবী, শুভ পাল, বিভাস দেব, শের জাহান, শংকর চন্দ্র দাশ,  নন্দিতা দেব, মাওলানা তাজুল ইসলাম, আইন উদ্দিন, অপু পাল, কলেজ শাখার প্রভাষক শরাফত উল্লাহ, সুমন কান্তি দাশ, আলী আহমদ বেলাল, মৌমিতা ভট্টাচার্য্য ও নূর হোসেন প্রমুখ।
তাহিরপুর
তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার বেলা ১১টায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলাদ মাহফিল ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নিজাম উদ্দিন।
সহকারী শিক্ষক মৌলানা শাহ্জাহানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস শহিদ, আওয়ামীলীগ নেতা নুরুল হক মাস্টার, বিদ্যালয় প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, শিক্ষক আব্দুর রাজ্জাক, ছাত্রলীগ নেতা ঝুমুর তালুকদার, দশম শ্রেণীর শিক্ষার্থী আঁখি রানী তালুকদার, বিদায়ী শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান রাসেল প্রমুখ।
বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক মিলাদ মাহফিল ও পরে ৬ষ্ঠ শ্রেণী ছাত্র-ছাত্রীদের বরণ করা হয়।
দুপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠনে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ইসকান্দর আলী সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোস্তফা কামালের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছরোয়ার আলম।
আরো বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু, পলাশ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাইয়ূম,  বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রমজান আলী, ইয়াহিয়া তালুকদার, পিটিএ সভাপতি স্বপন কুমার বর্মন, শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক আহসান হাবিব, শিক্ষক নুরুল আলম চৌধুরী, সাইফুল হক, বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নুসরাত জাহান জেরিন, পিনাকি দাশ, মানপত্র পাঠ করেন সানজিদা আক্তার, অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন ইলিয়াছ আহমদ। এর আগে বিদায়ী শিক্ষার্থীদেরকে আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা প্রদান করা হয়।