পশ্চিম পাগলায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
“পুলিশ জনতা-জনতাই পুলিশ” এই শ্লোগানকে সামনে রেখে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৩নং পশ্চিম পাগলা ইউনিয়নে বিপ পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলঅ ১১ টায় দক্ষিণ সুনামগঞ্জ থানার আয়োজনে মাদক, জঙ্গি, যৌতুক, বাল্যবিবাহ, জুয়া, নারী নির্যাতন প্রতিরোধসহ সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে এই সভা অনুষ্ঠিত হয়।
পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদে সভায় সভাপতিত্ব করেন পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল হক। দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি (তদন্ত) ইকবাল বাহার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ থানার এএসআই নৃপেশ দেব, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান, পশ্চিম পাগলা ইউপি সদস্য রঞ্জিত সূত্রধর, ইউপি সদস্য মকবুল হোসেন, গণমাধ্যমকর্মী জামিউল ইসলাম তুরান প্রমুখ। সভায় বক্তারা বিট পুলিশিংয়ের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, ইউপি সদস্যবৃন্দ, দফাদার, চৌকিদার ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।