পশ্চিম পাগলা ইউনিয়ন ছাত্রদলের আলোচনা

পাগলা বাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় আলোচনা সভা করেছে পশ্চিম পাগলা ইউনিয়ন ছাত্রদল। শুক্রবার বিকেলে উপজেলার পাগলা বাজারের বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা করে জেলা বিএনপির আহ্বায়ক আনছার উদ্দিন গ্রুপের      ছাত্রদল নেতা-কর্মীরা।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে ও পশ্চিম পাগলা ইউনিয়ন ছাত্রদল নেতা ইমরান হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন- উপজেলা যুবদল নেতা বাবর হোসেন বাবু, ছাত্রদল নেতা শাহ্ নেওয়াজ, ছয়ফুল ইসলাম, আলাল হোসেন, মুহিবুর রহমান, সিজিল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন পশ্চিম পাগলা ইউনিয়ন ছাত্রদল নেতা আলী হোসেন, দুলাল মিয়া, বাবুল হোসেন, আল আমীন, সানোয়ার হোসেন, সুহেল মিয়া, হামিদুর রহমান, আজিজুল হক, বাছির আলী, রাসান রহমান, বুলবুল আহমদ, লিটন মিয়া, নাছিম হোসেন, ইজাজুল হক, বিল্লাল হোসেন, সুজন মিয়া, সুমন মিয়া ও ইকবাল হোসেন প্রমুখ।