শোক সংবাদ বকুল তালুকদার

স্টাফ রিপোর্টার
দক্ষিণ সুনামগঞ্জের গনীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কুমরিয়াইল গ্রামের বাসিন্দা বকুল তালুকদার (৭০) আর নেই। শুক্রবার সকাল ৮টায় সুনামগঞ্জ শহরের পূর্ব নতুনপাড়ার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন   তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী,  ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বকুল তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি দেবব্রত দাস, সাধারণ সম্পাদক অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী, অ্যাড. গৌরাঙ্গ পদ দাস।