Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস  উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের নেতৃত্বে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে     
শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইনুর আক্তার পান্না’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,  অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শফিউল আলম।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন ও ওয়ান স্টপ ক্রাইসিস সেল প্রোগাম অফিসার সৈয়দা শাহনাজ মনঞ্জুর’ র যৌথ পরিচালনা বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নারীনেত্রী শীলা রায়, শিক্ষবিদ পরিমল কান্তি দে, জেলা মহিলা  সংস্থার সভাপতি ফৌজি আরা শাম্মী প্রমুখ।
বক্তারা বলেন, সামাজিক নানা বিধিনিষেধ, নিয়ম-নীতির বেড়াজাল অগ্রাহ্য করে বেগম রোকেয়া আবির্ভূত হন অবরোধবাসিনীদের মুক্তিদূত হিসেবে। বৈষম্যহীন সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে বেগম রোকেয়ার জীবনাদর্শ ও কর্ম আমাদের নারী সমাজের অগ্রযাত্রায় প্রেরণা যোগাবে।
আলোচনা সভা শেষে ৫ ক্যাটাগরীতে ৫ জন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনয়নের জাতুয়া গ্রামের রেখা রাণী চন্দ্র, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের রোখশানা সিদ্দিকা (পান্না), সফল জননী নারী দোয়ারাবাজার সদর উপজেলার দোয়ারাবাজার গ্রামের গ্রামের বীণা রাণী রায়, নির্যাতনের গ্লানি মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামের রোকশানা বেগম, সমাজ উন্নয়নে অবদান রাখা সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জানীগাওঁ গ্রামের নিগার সুলতানা (কেয়া)।