Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
সাংবাদিকতায় মানবিকতা বাড়াতে হবে -এমএ মান্নান – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

সাংবাদিকতায় মানবিকতা বাড়াতে হবে -এমএ মান্নান

স্টাফ রিপোর্টার
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন,‘ পেশাদারিত্বের পাশাপাশি সাংবাদিকদের আরো মানবিক হতে হবে, সাংবাদিকদের কোন রিপোর্টে যাতে কোন নিরপরাধ লোককে হয়রানী না করে সেদিকে খেয়াল রাখতে হবে। সাধারণ মানুষ ও রাষ্ট্রের কল্যাণে সাংবাদিকদের কাজ করতে হবে। শুধু অন্যের মানবাধিকার রক্ষাই নয়; নিজেদের মানবাধিকার রক্ষায়ও সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে।’
তিনি আরও বলেন, ‘দেশের উন্নয়নে বিদেশ থেকে যেসব অর্থ আনা হয় তা সঠিকভাবে না জেনে অনেকেই একে সহায়তা বলে থাকেন। প্রকৃতপক্ষে এসব অর্থ আনা হয় ঋণ হিসেবে এবং সেই অর্থ সুদ-আসলসহ ফেরত প্রদান করা হয়। তবে দিন দিন এসব ঋণ গ্রহণের পরিমাণ কমছে ও পরিশোধের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। ’
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আরও বলেন,‘ আমরা নিজের পায়ে দাঁড়াতে            
চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশকে নিজে পায়ে দাঁড় করিয়ে নিচ্ছে। আমরা সকল উন্নয়ন কাজ জনগণের অংশগ্রহণে ও তাদের অধিকার বাস্তবায়নে কাজ করতে চাই।’
দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা খুব তাড়াতাড়ি শতভাগ বিদ্যুতায়ন করা হবে বলে জানান তিনি।
বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের আয়োজনে ও বাংলাদেশ এনজিও ফেরামের সহযোগিতায় সুনামগঞ্জ জেলা সদরের গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
গতকাল শনিবার দুপুরে সুনামগঞ্জ সার্কিট হাউজে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় জেলা সদরের ২৫জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।
সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাড. সামছুন নাহার বেগম শাহানা রব্বানীর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও লেখক হোসেন তওফিক চৌধুরী, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক কামরুজ্জামান চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সুনামগঞ্জের ডাকের সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমদ প্রমুখ।
প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিকতা ফোরামের মহাসচিব খায়রুজ্জামান কামাল ও ঢাকা ভাসানটেক সরকারি কলেজের সহকারি অধ্যাপক আব্দুলাহ আল মোহন।
কর্মশালা শেষে অংশগ্রহণকারি সাংবাদিকদের মধ্যে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।