Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
প্রশ্নপত্র ফাঁসের গুজবে বন্ধ হলো পরীক্ষা – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

প্রশ্নপত্র ফাঁসের গুজবে বন্ধ হলো পরীক্ষা

ধর্মপাশা প্রতিনিধি
শিক্ষা প্রতিষ্ঠানটিতে গত ২৮ নভেম্বর থেকে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণির গণিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষা শুরু হওয়ার আগে সপ্তম শ্রেণির কয়েকজন পরীক্ষার্থী গণিত পরীক্ষার প্রশ্নপত্র পেয়েছে বলে চারদিকে খবর ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রতিষ্ঠানের একজন শিক্ষক মুঠোফোনে অধ্যক্ষকে অবগত করেন। অধ্যক্ষ প্রতিষ্ঠানে পৌঁঁছে সপ্তম শ্রেণিসহ ওই দুই শ্রেণির গণিত পরীক্ষা স্থগিত করেন। পরে প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে বিষয়টি   তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। শনিবার এমনটি ঘটেছে ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের হাজী আবদুল হাফেজ স্কুল এন্ড কলেজে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো.আশরাফুল আলম বলেন, ‘সপ্তম শ্রেণির পরীক্ষার্থীরা প্রশ্নপত্র পেয়েছে এমন খবর শোনার পর তিন শ্রেণির পরীক্ষাই বন্ধ রাখা হয়। তদন্তে যদি প্রশ্নপত্র ফাঁসের সতত্য পাওয়া যায় তাহলে নতুন করে প্রশ্ন ছাপিয়ে এ পরীক্ষা নেওয়া হবে।’