স্টাফ রিপোর্টার
সুনামগগঞ্জ জেলায় গত পাঁচ মাসে ২৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৩ জন এবং আহত হয়েছেন ৬৮ জন। বেপরোয়া গতিতে যানবাহন চালানো, অসতর্কতা ও অদক্ষতাই এ সব দুর্ঘটনা ঘটছে। দৈনিক সুনামগঞ্জের খবরে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ এই তথ্য জানা গেছে।
জানুয়ারি মাসে ৬টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৮ জন এবং আহত হয়েছে ১ জন। এরমধ্যে ছাতক ৪ জন, জগন্নাথপুর ২ জন, দিরাই ২ জন নিহত ১ জন আহত হয়েছেন।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সবচেয়ে বেশী সদক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত ও নিহতের সংখ্যাও বেশী। ১২ টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সর্বোচ্চ ৯ জন ও আহত হয়েছে ৩৯ জন। এরমধ্যে জগন্নাথপুর উপজেলার ১ জন, ছাতক উপজেলার ৩ জন, দিরাই উপজেলার ২ জন, সুনামগঞ্জ সদর উপজেলার ২ জন এবং দোয়ারাবাজার উপজেলার ১ জন নিহত হয়েছেন। এছঅড়াও জগন্নাথপুর উপজেলার ৯ জন, ছাতক উপজেলার ১১ জন, দিরাই উপজেলার ২ জন, সুনামগঞ্জ সদর উপজেলার ১৫ জন আহত হয়েছেন
মার্চ মাসে ৫ টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ২ জন ও আহত হয়েছে ২৮ জন। জগন্নাথপুর উপজেলায় ১ জন ও তাহিরপুর উপজেলায় ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ঝাতক উপজেলার ৬ জন, জগন্নাথপুর উপজেলার ২২ জন।
এপ্রিল মাসে ১টি সড়ক দুর্ঘটনায় দক্ষিণ সুনামগঞ্জে ট্রাক চাপায় ২ মোটর সাইকেল আরোহী নিহত হন।
মে মাসে ২ টি সড়ক ২ জন শিশুর মৃত্যু হয়েছে। দিরাইয়ে বেপরোয়া লেগুনা চাপায় ৪ বছরের শিশু, ট্রলি চাপায় ১০ বছরের শিশুর মৃত্যু হয়।


