ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল তিনটায় পাইকুরাটি ইউনিয়নের গাছতলা বাজারে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেরদৌসুর রহমানের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন পাইকুরাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শামীম আহমেদ মুরাদ, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোবারক হোসেন রুবেল, ধর্ম বিষয়ক সম্পাদক মোবারক হোসেন মাসুদ, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা যুবলীগ নেতা তরিকুল ইসলাম পলাশ, সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলা উদ্দিন শাহ ও পাইকুরাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহরাব হোসেন প্রমূখ।
- তাহিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫ হাজার ৪’শ কৃষক পরিবারকে সহায়তা দেবে সরকার
- ভিজিএফ নীতিমালা নয় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার তালিকায় অন্তর্ভূক্ত করুন


