স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে বন্যায় ক্ষতিগস্ত ১৫ হাজার ৪শ কৃষক পরিবারকে সহায়তা দেবে সরকার। বুধবার তাহিরপুর উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে জরুরী ত্রান সহায়তা সংক্রান্ত সভায় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার এ বিষয়টি অবহিত করেন।
ইউনিয়ন ভিত্তিক ক্ষয়ক্ষতির ভিত্তিতে উপস্থিত ও সকল ইউপি সদস্যদের মতামতের ভিত্তিতে কৃষকদের নামের তালিকা বিভাজন করা হয়।
প্রত্যেক কৃষক পরিবারকে ত্রাণ সহায়তা হিসেবে দেয়া হবে প্রতিমাসে ৩০ কেজি চাল ও নগদ ৫’শ টাকা।
তাহিরপুর সদর ২ হাজার ৮শত. বালিজুরী ২ হাজার, দ. শ্রীপুর ৩ হাজার, উত্তর শ্রীপুর ৩ হাজার ৪শত, দ. বড়দল ২হাজার ৮শত, বড়দল উত্তর ৬৫০, বাদাঘাট ৭৫০ কৃষক পরিবারকে এ সহায়তা দেয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খান, জেলা পরিষদ মহিলা সদস্য সেলিনা বেগম, তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সালাম, ইউপি সদস্য বোরহান উদ্দিন, আবুল কাশেম, তাহিরপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন, সাংবাদিক বাবরুল হাসান বাবলু প্রমুখ।


