জেলা আইনজীবী সমিতির ৫নং হলরুমে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর উদ্যোগে সমিতির সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সভাপতি অ্যাড. সৈয়দ শায়েখ আহমদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. মো. আব্দুল হক’র পরিচালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর অনারারি এক্সিকিউটিভ ডাইরেক্টর ব্যারিস্টার সারা হোসাইন এবং প্রজেক্ট ডাইরেক্টর এস.এম রেজাউল করিম, ডেপুটি ডাইরেক্টর মোস্তফা জামিল, ও ইরফানুজ্জামান চৌধুরী।
এছাড়াও সভায়
বক্তব্য রাখেন, অ্যাড. মো. আব্দুল মজিদ, অ্যাড. কাওসার আলী, অ্যাড. মল্লিক মো. মঈন উদ্দিন আহমদ, অ্যাড. মো. শামছুল করিম হিরণ, অ্যাড. মো. মতিউর রহমান।
সভা শেষে অ্যাড. সৈয়দ শায়েখ আহমদ কে সভাপতি ও অ্যাড. মো. আব্দুল হক কে সদস্য সচিব করে ব্লাস্ট’র জেলা কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সমিতির প্রাক্তন সভাপতি অ্যাড. মো. আব্দুল মজিদ, প্রাক্তন সেক্রেটারী অ্যাড. মো. শেরেনূর আলী, অ্যাড. সিদ্দিকা রওশন জাহান। প্রেস বিজ্ঞপ্তি
- ছাত্র ইউনিয়নের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- তাহিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫ হাজার ৪’শ কৃষক পরিবারকে সহায়তা দেবে সরকার


