ছাত্র ইউনিয়নের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সুনামগঞ্জ জেলা সংসদ। বুধবার বিকাল ৩টায় সংগঠনের কার্যালয়ে এ উপলক্ষে জেলা সংসদের সাধারণ সম্পাদক পুলক তালুকদারের সভাপতিত্বে ও প্রকাশনা সম্পাদক আসাদ মনির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মো. রইসুজ্জামান।
এছাড়াও বক্তব্য রাখেন, শহর সংসদের সহ-সভাপতি পরিতোষ বর্মন, জেলা সংসদের স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক দুর্যোধন দাশ, সরকারী কলেজ সংসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক নিতু রঞ্জন দাশ প্রমুখ।  প্রেস বিজ্ঞপ্তি