স্টাফ রিপোর্টার
জগন্নাথপুর উপজেলার ৯নং পাইলগাও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থী সুন্দর উদ্দিন অন্যরকম প্রচারণায় নেমেছেন।
‘আধুনিক ইউনিয়ন গড়ার’ ঘোষণা দিয়ে ভোটারদের সমর্থন আদায়ে মাঠে নেমেছেন তিনি ও তার সমর্থকরা। মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে কি কি করবেন, তার এরকম একটি সচিত্র তালিকা তৈরি করে লিফলেট আকারে সেটি জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন। তার ভিন্ন ধরনের এই প্রচারণা নজর কেড়েছে ইউনিয়নবাসীর। সময় উপযোগি প্রতিশ্রুতিগুলো স্বপ্ন দেখাচ্ছে ভোটারদের।
জানা গেছে, জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল করিম ইমন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়াম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদেরকে ‘নির্বাচনী ইশতেহার’ তৈরির নির্দেশনা দেন। এতে নির্বাচিত হলে প্রার্থীরা ইউনিয়নবাসীর জন্য কি কি করবেন তা উল্লেখ করতে বলেন তিনি। তার নির্দেশনা অনুযায়ি ইশতেহার তৈরি করেন সুন্দর উদ্দিন। তবে এক্ষেত্রে একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন এই আওয়ামী লীগ নেতা। তিনি প্রতিশ্রুতিগুলো জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে জমা দেওয়ার পাশাপাশি ছোট্ট একটি (চার পৃষ্ঠার) লিফলেট প্রকাশ করে তা ইউনিয়নবাসীর মধ্যে বণ্টন করেন। বুধ ও বৃহস্পতিবার পাইলগাঁও ইউনিয়নের অনাচে-কানাচে এটি বিলি করা হয়। যা আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে ইউনিয়নের সাবেক এই ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে।
এব্যাপারে সুন্দর উদ্দিন বলেন, ‘নতুন ভোটার তৈরি ও ইউনিয়নবাসীর সমর্থন আদায়ের জন্য আমার এই প্রচারণা। এতে করে ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে ইউনিয়ন নিয়ে আমার স্বপ্নের কথাগুলোই এখানে তুলে ধরেছি। উন্নয়ন এবং মানুষের মৌলিক অধিকারগুলো বাস্তবায়নই গুরুত্ব পেয়েছে এতে।’ তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো সোনার বাংলা গড়ার। সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরের জন্য ভিশন ২০২১ গ্রহণ করেছেন তিনি। ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণ এখন সময়ের ব্যাপার মাত্র। আওয়ামী লীগের একজন প্রান্তিক পর্যায়ের নগন্য কর্মী হিসেবে দেশরতœ শেখ হাসিনার উন্নয়নের ধারা এবং ডিজিটালাইজেশনকে গ্রাম পর্যায়ে পৌছে দিতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জগন্নাথপুর উপজেলার ৯ নং পাইলগাঁও ইউনিয়নে আমি দলীয় মনোনয়ন প্রত্যাশি। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।’
- বায়োমেট্রিকস পদ্ধতিতে সিম নিবন্ধন মোবাইল কোম্পানিগুলোর তৎপরতা আরও বাড়াতে হবে
- বিশ্বম্ভরপুর-শক্তিয়ারখলা রাস্তা মেরামতে অনিয়ম নি¤œমানের বিটুমিন আটক করেছে জনতা, কাজ বন্ধ


