পাকিস্তানি সেনা কর্মকর্তার দৃষ্টিতে অপারেশন সার্চলাইট

মেজর জেনারেল খাদিম হোসাইন রাজা
[বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের নির্যাতন-অত্যাচারের নিন্দায় মুখর ছিলেন সেই সময়ে দায়িত্বে থাকা এক পাকিস্তানি সেনা কর্মকর্তা। তবে জীবদ্দশায় তিনি এসব বর্বরতার কথা জানিয়ে যেতে পারেননি। পাকবাহিনীর চতুর্দশ ডিভিশনের মেজর জেনারেল খাদিম হোসাইন রাজা নিজের পরিবারকে নির্দেশ দিয়েছিলেন, কেবল তার মৃত্যুর পরেই যেন তার স্বীকারোক্তিমূলক বই ‘আ স্ট্রেনজার ইন মাই ঔন কান্ট্রি ইস্ট পাকিস্তান১৯৬৯-৭১’ প্রকাশ করা হয়। মুক্তিযুদ্ধে পাকসেনাদের নির্মম বর্বরতার সবিস্তার চাক্ষুষ বিবরণই শুধু নয়, সেই সময় পূর্ব পাকিস্তানের কোন জেলায় কোন কোন সেনা কর্মকর্তা গণহত্যায় নেতৃত্ব দিয়েছিলেন, তার অকপট স্বীকারোক্তিও রয়েছে বইটিতে। পাকসেনারা কীভাবে বাঙালি নারীদের নির্যাতন করেছে, সাধারণ মানুষকে হেনস্থা করে অসদুপায়ে অর্থোপার্জন করেছে, তার বিশদ বর্ণনা রয়েছে মেজর রাজার লেখায়। পূর্ব পাকিস্তানের কমান্ডার টিক্কা খানের কথাও উল্লেখ করেছেন রাজা। তিনি জানিয়েছেন, ইসলামাবাদের বিরুদ্ধে ‘বিদ্রোহ ঘোষণার জন্য’ শেখ মুজিবুর রহমানকে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলাতে চেয়েছিলেন টিক্কা খান। মেজর জেনারেল রাজা বইতে লিখেছেন, পাকসেনাদের নারীর ওপর ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিলেন আরেক কমান্ডার নিয়াজি। নিয়াজি বলেছিলেন, আমি এই হারামজাদা জাতির আকৃতিই পাল্টে দেব। এরা আমাকে কী মনে করে? ওই সময় লেখক পূর্ব পাকিস্তানে ১৪ ডিভিশনের জিওসি (জেনারেল কমান্ডিং অফিসার) ছিলেন। তার প্রত্যক্ষ বর্ণনায় ঘটনাবলি সম্পর্কে তখন পাকিস্তান সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সেনা কর্মকর্তাদের ভূমিকা উঠে আসে। ]
বইটি থেকে ১৯৭১ সালের ২৫ শে মার্চ রাতে বাঙালিদের ওপর অপারেশন সার্চ লাইট নামে চালানো পাকিস্তানি বাহিনীর গণহত্যার পরিকল্পনার অংশবিশেষ তুলে ধরা হলোÑ
১. আওয়ামী লীগের কর্মকা- ও প্রতিক্রিয়াকে বিদ্রোহ হিসেবে দেখা হবে এবং যারা আওয়ামী লীগের কর্মকা-কে সমর্থন করবে ও এমএল বা সামরিক আইনকে বিরোধিতা করবে, তাদের শত্রুপক্ষীয় উপাদান হিসেবে দেখা হবে।
২. যেহেতু সেনাবাহিনীর ইপি [পূর্ব পাকিস্তানি] উপাদানের মধ্যেও আওয়ামী লীগের ব্যাপক সমর্থন রয়েছে, সে কারণে সেনাবহিনীর মধ্যে অভিযান চালাতে হবে সর্বোচ্চ ধূর্ততা, ছলনা ও দ্রুততার সঙ্গে। এর সঙ্গে যোগ করতে হবে প্রচ- আঘাত।
সফলতার জন্য প্রাথমিক চাহিদা
৩. প্রদেশের সব জায়গায় একযোগে অভিযান চালাতে হবে।
৪. রাজনীতিবিদ ও ছাত্রনেতা এবং শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠনের মধ্যে যারা চরমপন্থী, তাদের সর্বোচ্চ সংখ্যায় গ্রেপ্তার করতে হবে।
৫. ঢাকায় অভিযান শতভাগ সফল হতে হবে। এ জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে হবে এবং তল্লাশি করতে হবে।
৬. সেনানিবাসের নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে। যারা সেনানিবাসে আক্রমণের দুঃসাহস দেখাবে, তাদের বিরুদ্ধে গোলাবর্ষণের সর্বোচ্চ ও যথেচ্ছা ব্যবহার করতে হবে।
৭. সব রকমের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যোগাযোগ বিছিন্ন করতে হবে। বিদেশি কনস্যুলেটের সঙ্গে টেলিফোন এক্সচেঞ্জ, রেডিও, টেলিভিশন, টেলিপ্রিন্টার সার্ভিস ও ট্রান্সমিটার বন্ধ করে দিতে হবে।
৮. পাকিস্তানি সেনারা অস্ত্রাগার ও গোলাবারুদ নিয়ন্ত্রণের মাধ্যমে পূর্ব পাকিস্তানি সেনাদের নিষ্ক্রিয় করবে। পাকিস্তান বিমান বাহিনী এবং ইপিআরের জন্য একই ব্যবস্থা নিতে হবে।
চমক ও ধোঁকা
৯. উচ্চপর্যায়ে: অনুরোধ করা যাচ্ছে যে রাষ্ট্রপতি আলোচনা চালিয়ে যাওয়ার স্পৃহা দেখাবেন, এমনকি মুজিবকে এভাবে প্রতারিত করে হলেও যে, জনাব ভুট্টো সম্মত না হলেও তিনি আওয়ামী লীগের দাবি ও অন্যান্য কিছু মেনে নিয়ে ২৫ মার্চ ঘোষণা দেবেন।
সূত্র: আ স্ট্রেনজার ইন মাই ঔন কান্ট্রি ইস্ট পাকিস্তান ১৯৬৯-১৯৭১।