স্টাফ রিপোর্টার
জামালগঞ্জের পাগনার হাওরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে বন্ধ থাকা গজারিয়া স্লুইস গেটের পশ্চিম অংশের পলিমাটির বাঁধ কেটে দেয়া হয়েছে। গতকাল বুধবার স্লুইসগেটের মুখের এই বাঁধ কাটার উদ্বোধন করেন
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল হাসান।
এসময় ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, সাবেক ইউপি সদস্য খলিলুর রহমান, সাহাব উদ্দিন, ফেনারবাঁক ইউপির প্যানেল চেয়ারম্যান আসাদ মিয়া, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলী আহমদ, স্থানীয় সমাজসেবক জুলফিকার চৌধুরী রানা, ফেনারবাঁক ইউপি সচিব অজিত কুমার রায়সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষকরা উপস্থিত ছিলেন।
- ছাতকে সরকারি টিলা কেটে মাটি বিক্রির অভিযোগ
- ছাতকের জনতা উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি-৬ শিক্ষার্থী পরীক্ষা বঞ্চিত


