ছাতকে সরকারি টিলা কেটে মাটি বিক্রির অভিযোগ

ছাতক প্রতিনিধি
ছাতকে টিলা কেটে মাটি বিক্রির অভিযোগে পৌর শহরের ফকিরটিলা গ্রামের মৃত. তাহির আলীর পুত্র নুরুল হকের বিরুদ্ধে পৌরসভার মেয়রের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন একই গ্রামের সফর আলী, জালাল উদ্দিন    ও শফিকুর রহমান। বুধবার পৌরসভায় এ অভিযোগ দেন তারা।
অভিযোগে উল্লেখ করা হয় দীর্ঘদিন ধরে ফকিরটিলা এলাকার টিলা কেটে মাটি বিক্রির ব্যবসা করছে ফকিরটিলা গ্রামের নুরুল হক। সরকারী টিলা কেটে মাটি বিক্রি করে সে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করে যাচ্ছে। গ্রামের লোকজন তাকে বাধা দিলেও সে এতে কোনো কর্ণপাত করছে না। টিলা কেটে মাটি বিক্রির ফলে টিলার পার্শ্ববর্তী এলাকার কয়েকটি বসত বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। জনসাধারণের স্বাভাবিক চলাচলেও ব্যাঘাত ঘটছে।