পাগলায় ইমারত নির্মাণকর্মী সংগঠনের বার্ষিক সভা

পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় দক্ষিণ সুনামগঞ্জ ইমারত নির্মাণকর্মী সমাজ কল্যাণ সংগঠনের বার্ষিক সভা স¤পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে পাগলা বাজারের হাইস্কুল এন্ড কলেজ মার্কেটে সংগঠনের কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাগত বক্তব্যে সংগঠনের সাধারণ স¤পাদক নুরুল আমীন ২০১৬ সালের বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন। সংগঠনের সভাপতি রহমত আলীর সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক নুরুল আমীনের পরিচালানায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা পরিষদের  সদস্য মো. বাদশা মিয়া, মখসুদ আলী, উজির মিয়া প্রবীণ মুরব্বি ঈমান আলী, সংগঠনের সহ-সভাপতি খছরু মিয়া, কোষাধ্যক্ষ রাজা মিয়া, যুগ্ম-সাধারণ স¤পাদক লিটন মিয়া।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সাংগঠনিক স¤পাদক মাসুক আলী, প্রচার স¤পাদক রকু মিয়া, দপ্তর স¤পাদক সাদিকুর রহমান, সদস্য আমীর হোসেন, আবুল হাসিম, আয়াজ উদ্দিন, আঙ্গুর মিয়া, আনিস আলী, লিটন মিয়া, হাফিজুর রহমান, জামাল মিয়া ও হোসেন আলী প্রমুখ। পরে সভাপতি তার সমাপনী বক্তব্যে  নূতন ২০ জন সদস্য হওয়ায় তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।