পাগলাবাজার প্রতিনিধি
যুবদলের কেন্দ্রিয় কমিটিতে সাইফুল ইসলামকে সভাপতি ও সুলতান সালা উদ্দিন টুকুকে সাধারণ স¤পাদক নির্বাচিত করায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র মহাসচিব তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় আনন্দ মিছিল করেছে উপজেলা যুবদল। বৃহ¯পতিবার বিকেল ৪টায় উপজেলার পাগলা বাজারে দলের অস্থায়ী কার্যালয়ে মিছিল পরবর্তী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের সভাপতি সোহেল মিয়ার সভাপতিত্বে ও ছাত্রদল নেতা শহিদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক আনছার উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মহির উদ্দিন, শামছুন্নুর, সাধারণ স¤পাদক নূর আলী, জয়কলস ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল অদুদ, উপজেলা যুবলের সিনিয়র সহ-সভাপতি জিয়াউর রহমান, সহ সভাপতি রনজিত সূত্রধর, উপজেলা যুবদলের সাধারণ স¤পাদক আবুল হাসনাত, যুবদল নেতা বাহা উদ্দিন ইকবাল, আবদুর রশিদ, তুরণ খাঁন, ছালিক আহমদ, আবদুস সালাম, শায়খুল ইসলাম, আশরাফ আহমদ, রুকন উদ্দিন, বাবর হোসেন বাবু, বাবুল আহমদ, রফিক মিয়া, শাহ আলম, মুহিবুর রহমান মানিক, মামুনুর রশিদ মামুর ও বিশ্বজিত প্রমুখ।


