সাহাব উদ্দিনের মৃত্যুতে দ.সুনামগঞ্জে শোকসভা

দ. সুনামগঞ্জ অফিস
সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের আহবায়ক সাহাব উদ্দিনের আকস্মিক মৃত্যুতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে শান্তিগঞ্জ বাজারস্থ উপজেলা আওয়ামীগের অস্থায়ী কার্যালয়ে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবলীগ সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন দোলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজনের পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তহুর আলী, উপজেলা যুবলীগের         
 সিনিয়র সহ সভাপতি নুর হোসেন, সহ সভাপতি রাজা মিয়া, জুবেল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক খালিদুর রহমান বাবুল, লিয়াকত আলী, অ্যাড. শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন, প্রচার সম্পাদক জিল্লুল হক জিলু, ধর্ম বিষয়ক সম্পাদক রওশন আলী, উপ প্রচার স¤পাদক মতিউর রহমান মতি, যুবলীগ নেতা সাব্বির আহমদ, সাফির আহমদ, মিজানুর রহমান, রিঙ্কু রঞ্জন তালুকদার, আবুল হোসেন, কাওছার আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি নুর হোসেন, আঙ্গুর আলী প্রমুখ। সভায় সাহাব উদ্দিনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তাহার শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তাহার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।