পাগলায় রবীন্দ্র স্মরণ সন্ধ্যা

পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পাগলাবাজারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৬ তম প্রয়াণ দিবস উপলক্ষে রবীন্দ্র স্মরণ সন্ধ্যা পালন করেছে ত্রৈমাসিক সাহিত্য
পত্রিকা তরু। রবিবার সন্ধ্যায় পাগলা বাজারের এ স্মরণ সন্ধ্যার আয়োজন করে পত্রিকা কর্তৃপক্ষ।
শিক্ষানুরাগী তেরাব আলীর সভাপতিত্বে ও ত্রৈমাসিক তরুর সহযোগী সম্পাদক মানছুর আহমদের পরিচালনায় বিশেষ অতিথির হিসেবে ক রবীন্দ্রনাথ ঠাকুরের উপর আলোচনা করেন- রথপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তী, আস্তমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  বিপুল চক্রবর্তী, উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক ও রনসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুল হক সেলিম, পাগলা হাইস্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মাও. ফয়জুল বারী, সাইফুল ইসলাম, পূবালী ব্যাংক পাগলা বাজার শাখার কর্মকর্তা জাকির হোসাইন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পাগলা হাইস্কুল এন্ড কলেজের কলেজ শাখার প্রভাষক আলী আহমদ বেলাল, স্কুল শাখার সহকারী শিক্ষক মিজানুর রহমান, তকবীর হোসেন, তরু’র সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, সহযোগী সম্পাদক মনোয়ার হোসেন হিমেল, নির্বাহী সম্পাদক মুবিন সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক দেলোয়ার হোসেন, সদস্য জানে আলম, শিক্ষার্থী কাউসার আহমদ প্রমুখ।