পাগলায় রিচমুনের উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পাগলা বাজারে অভিজাত মিষ্টি বিপণী রিচমুনের উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। শনিবার বিকালে বাজারের হাইস্কুল এন্ড কলেজ মার্কেটের ২য় তলায় ইংল্যান্ড প্রবাসী, পাগলা গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক আবদুল আউয়ালের মালিকানাধিন রুচিসম্মত খাবারের এ দোকানের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনকালে মন্ত্রী দোকানের পরিবেষ দেখে সন্তুষ প্রকাশ করেন এবং সব সময় ভালো খাবার ও সেবা পরিবেশনের নির্দশনা প্রদান করেন।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনাসগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক, প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী আবদুল আওয়াল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার, ব্যবসায়ী তফজ্জুল হোসেন, শাহ আলম, এনামুল করিম, মটরশ্রমিকলীগ নেতা আনোয়ার হোসেন, প্রতিষ্ঠানের পরিচালক নূরুল হক, আনোয়ার হোসেন ও আমির হোসেন প্রমুখ।