দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পাগলা হাইস্কুল এন্ড কলেজের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় প্রতিষ্ঠানটির কলেজ শাখার হলরুমে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের আয়োজনে কলেজ শাখার প্রভাষক শরাফত উল্লাহ্’র পরিচালনায় ও অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক শিক্ষানুরাগী সদস্য তেরাব আলী, বর্তমান সদস্য সৈয়দুল হক, সিনিয়র সহকারী শিক্ষক দিলীপ কুমার দে, মো. শাহজাহান, সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক আরব আলী, সহকারী শিক্ষক মাও. ফয়জুল বারী, রুবী রানী তালুকদার, হেলাল আহমদ, বদরুজ্জামান খাঁন, মো. আলা উদ্দিন, রিকন চন্দ্র দাস, জজ মিয়া, রুমা রানী দেবী, শুভ পাল, বিভাস দেব, শংকর চন্দ্র দাশ, নন্দিতা দেব, মাও. তাজুল ইসলাম, আইন উদ্দিন, অপু পাল, কলেজ শাখার প্রভাষক সুমন কান্তি দাশ, শের জাহান, আলী আহমদ বেলাল, মৌমিতা ভট্টাচার্য ও নূর হোসেন প্রমুখ।
- মে দিবসে স্ববেতন ছুটি ও সরকার ঘোষিত নিম্নতম মজুরি কার্যকরের দাবি
- অনৈতিক পথ থেকে ফিরে আসুন, শিক্ষকদের বললেন মন্ত্রী


