পাটকল বন্ধের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
পাটকল বন্ধের প্রতিবাদে, স্বাস্থ্যখাতে দুর্নীতি, করোনার বরাদ্দে লুটপাট বন্ধের দাবিতে মানববন্ধন করেছে জেলা কৃষক সমিতি। মঙ্গলবার বেলা ১১টায় আলফাত স্কয়ারে কৃষক সমিতির জেলা আহবায়ক ও জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি চিত্তরঞ্জন তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনাম আহমেদ, জেলা খেলাঘরের সভাপতি বিজন সেন রায়, জেলা ক্ষেতমজুর সমিতির আহ্বায়ক শাহজালাল সুমন, কৃষক নেতা পা-ব দে, বিশ্বম্ভরপুর উপজেলা ক্ষেতমজুর সমিতির নেতা সুমন চন্দ্র শীল, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি দুর্যোধন দাস দুর্জয়, কলেজ সংসদের সভাপতি মনির হোসেন দুর্জয়, নারী নেত্রী লাইজু বেগম, ছাত্র ইউনিয়নের কলেজ শাখার সাধারণ সম্পাদক নিমাই সরকার প্রমুখ।