পাটলাই নদীতে নৌ-র‌্যালি

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
‘সবাই মিলে করি পণ বন্ধ হবে প্লাস্টিক দূষণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে টাঙ্গুয়ার হাওরপাড়ের পাটলাই নদীতে ছোট নৌকা নিয়ে নৌ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন সংস্থা সিএনআরএসের অয়োজনে সোমবার বেলা ১১টায় টাঙ্গুয়ার হাওরপাড়ের গ্রাম গোলাবাড়ি থেকে জনতা উচ্চ বিদ্যালয় পর্যন্ত ৬ কিলোমিটার নৌ-র‌্যালি হয়।
র‌্যালি শেষে জনতা উচ্চ বিদ্যালয়ের আশপাশের এলাকার প্লাস্টিক ও পলিথিন জাতীয় দ্রব্য অপসারণ করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এরপর বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনায় বক্তব্য রাখেন ফিল্ড ডাইরেক্টর প্রতিবেশ এক্টিভিটি কমিউনিকেশন ম্যানাজার মাজহারুল ইসলাম জাহাঙ্গীর, রিজিওনাল এক্টিভিটি কো-অর্ডিনেটর আশরাফুল ইসলাম, সিএনআরএস তাহিরপুর উপজেলা সমন্বয়কারী ইয়াহিয়া সাজ্জাদ, ওবায়দুল ফাত্তাহ তানভির, জনতা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মুদাচ্ছির আলম সুবল প্রমুখ। অপরদিকে একই সময়ে তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও সুপ্রভাত চাকমার সভাপতিত্বে উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে বিশ^ পরিবেশ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।