পাঠাগার সংগঠক জাহানুরের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার
শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. হুমায়ুন কবীর জাহানুরের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার রাতে পাঠাগার মিলনায়তনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পাঠাগারের সহ-সভাপতি অ্যাড. বজলুল মজিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কলামিষ্ট ও লেখক অ্যাড. হোসেন তওফিক চৌধুরী, পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ সামছুল ইসলাম, অ্যাড. রবিউল লেইস রোকেশ, অ্যাড. শেরেনুর আলী, অ্যাড. মো. বশির উদ্দিন, সাংবাদিক অ্যাড. আইনুল ইসলাম বাবলু প্রমূখ।  
 পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, ‘অ্যাড. হুমায়ুন কবীর জাহানুর ছিলেন একজন প্রাণচঞ্চল ও নিবেদিত প্রাণ। তিনি জীবদ্দশায় বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। স্বচ্ছ ও ধার্মিক লোক ছিলেন অ্যাডভোকেট জাহানুর। এই পাঠাগার উন্নয়নেও আছে তাঁর অনেক অবদান।’ অ্যাডভোকেট হুমায়ুন কবীর জাহানুরের আত্মার শান্তি কামনা করেন বক্তারা।  
এদিকে, জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে মঙ্গলবার সন্ধ্যায় ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. হুমায়ুন কবীর জাহানুরের ৩য় মৃত্যুবাষির্কী পালিত হয়। এ উপলক্ষে ক্রীড়া সংস্থার কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জেলা ক্রীড়া সংস্থার সকল ক্রীড়ানুরাগী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি হুমায়ুন কবীর জাহানুরের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা আইনজীবী সমিতির আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ জোহর নতুন কালেক্টরেট জামে মসজিদে এই দোয়া মাহফিল হয়।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনুর আলীর ব্যক্তিগত উদ্যোগে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে সিনিয়র আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিলে মোনাজাত পেশ করেন মসজিদের পেশ ইমাম হাফেজ মাও. তাজুল ইসলাম।
কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপ
কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপে’র প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড. হুমভয়ুন কবীর জাহানুর’র তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র ও এ্যাকটিভ সিটিজেন্স ইয়ূথ লিডার্স যৌথ আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা  করেন খালেকাবাদ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ আতাউর রহমান লস্কর।
কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিন’র পরিচালানায় আলোচনা সভায় বক্তব্য রাখেন গ্রুপ’র সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনূর আলী, মন্দির ভিওিক শিশু ও গন শিক্ষা কার্যক্রম’র সহকারী পরিচালক মো.হুমায়ুন করীর, জেলা ছাএদলের যুগ্ম-আহ্বায়ক কামরুল হাসান রাজু, জেলা রোভার স্কাউট লিডার মো.বায়হান উদ্দিন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা স্কাউটস’র সাধারণ সম্পাদক মো.তাহির আলি তালুকদার, কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপের সহ-সভাপতি রেজুওয়ানুল হক রাজা, সাংবাদিক আমিনুল হক,এ্যাকটিভ সিটিজেন্স ইয়ূথ লির্ডাস’র সভাপতি মো.শহীদনূর আহমেদ, সাধারণ সম্পাদক দুর্জয় দত্ত পুরকায়স্থ, যুগ্ম-সম্পাদক আবু সাইফ খান,দপ্তর সম্পাদক মো.বজলুর রহমান প্রমুখ।