সু.খবর রিপোর্ট
সিলেটে বিভাগে মঙ্গলবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হয়েছে। এরই মধ্যে হয়ে গেছে ভূমিকম্প। মঙ্গলবার বেলা পৌনে ২টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূকম্পনের স্থায়িত্ব ৩-৪ সেকেন্ড ছিল। তবে ঠিক কতো মাত্রার ভূমিকম্প হয়েছে, তা জানাতে পারেনি সিলেট আবহাওয়া অফিস।
সিলেট আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত আবহাওয়াবিদ সাঈদ আহমদ জানান, সিলেটে মৃদু ভূমিকম্প হয়েছে বলে বিভিন্ন জন জানিয়েছেন। তবে কালবৈশাখি ঝড়ের সাথে সাথে বজ্রপাত হওয়ার কারণে ভূকম্পের তীব্রতা মাপার যন্ত্রপাতি বন্ধ করে রাখা হয়েছিল। ফলে ভূমিকম্পের তীব্রতা মাপা সম্ভবপর হয়নি। তিনি জানান, ভূমিকম্পের মাত্রা জানতে ঢাকায় যোগাযোগ করা হয়েছে।
- সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একটি আদর্শ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান
- পাঠাগার সংগঠক জাহানুরের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত


