পাথারিয়ায় বয়স্ক শিক্ষা কার্যক্রমের উদ্বোধন

পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জে ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ আমিনের উদ্যোগে বয়স্ক শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার বিকালে ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শ্রীনাথপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ নং বয়স্ক শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান আমিনুর রশীদ আমিন।
ইউপি সদস্য নুরুল আবেদীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি  মহি উদ্দিন মহিম, সাধারণ সম্পাদক নুরুল হক, ইউপি সদস্য ইলিয়াছ আলী, খাইরুন নেছা, আব্দুল মজিদ,শিক্ষানুরাগী ক্বারী মুজিকুল হক, মাও. বশির আহমদ, মাও.আনোয়ার হোসেন, প্রবাসী নুর হোসেন প্রমুখ।