স্টাফ রিপোর্টার
জামালগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই বান্ধবীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, উপজেলার ফেঁনারবাক ইউনিয়নের হটামারা গ্রামের নূরুন নবীর মেয়ে তানিয়া (৭) ও সাজুল হকের মেয়ে তমালিকা (৭)। দুজনই হটামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থী। মঙ্গলবার ৩টায় দিকে এই মর্মন্তুদ ঘটনা ঘটে। জানা যায়, তানিয়া ও তমালিকা বিকালে বাড়ির সামনে খেলা করার সময় একজন পাশের হাওরের পানিতে পড়ে যায়। এসময় অন্য বান্ধবী তাকে রক্ষা করতে পানিতে ঝাঁপিয়ে পড়ে। ফলে দুই বান্ধবীই পানিতে ডুবে মারা যায়। জামালগঞ্জ থানারা এসআই মো. আনোয়ার হোসেন পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
- গীতিকার কবির বকুল ও পিএ কাজলের বিরুদ্ধে সমন জারী
- সাউথ এশিয়ায় সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ ও বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে দেবার দাবিতে লন্ডন্থ পাকিস্থান দূতাবাসের সামনে বিক্ষোভ


