বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে খরচার হাওর, আঙ্গারুলী হাওরসহ পার্শ্ববর্তী হাওরগুলোর পানি দেরিতে নামায় বোর ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ বিলম্বিত হচ্ছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস’র সভাপতিত্বে বিশ্বম্ভরপুর উপজেলা পানি উন্নয়ন বোর্ড কমিটির সভায় সদস্য সচিব মো. মুনসুর উদ্দিন ও আল আমিন এই কথা বলেন।
তারা বলেন, খরচা, আঙ্গারুলীসহ পাশ্ববর্তী হাওরের পানি না কমায় স্কীম প্রস্তুত বিলম্বিত হচ্ছে। আরো ৮/১০দিনের কমে স্কিম প্রস্তুত করা সম্ভব হবে না।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদ মানিক ও বাদাঘাট (দ.) ইউনিয়ন চেয়ারম্যান জানান, ধনপুর ইউনিয়নের ও বাদাঘাট (দঃ) ইউনিয়নের উজান এলাকার হাওর রক্ষা বাঁধগুলোর কাজ করার এখনই উপযুক্ত সময়।


