স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক কাপ টি ২০ ক্রিকেট টুর্নামেন্টে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে দুইটি খেলা। প্রথম খেলায় আলহেরা মাদ্রাসা ২ উইকেটে এবং পরবর্তী খেলায় দিরাই উপজেলা স্কুল ক্রিকেট টিম ২৬ রানে দ্বীনি সিনিয়র মাদ্রাসাকে পরাজিত করে।
সকাল ৯টায় প্রথম খেলায় জগন্নাথপুর উপজেলা স্কুল ক্রিকেট টিম মুখোমুখি হয় আলহেরা জামেয়া
ইসলামিয়া মাদ্রাসার। প্রথমে ব্যাট করতে নেমে জগন্নাথপুর উপজেলা স্কুল ক্রিকেট টিম ১৮.২ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ৯৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে জুয়েব ১৮, পাভেল ১৬, মুন্না ১৫, আবির ১২ রান করেন। আলহেরা মাদ্রাসার সুফিয়ান ৪ ও আফজাল ২ ইউকেট নেন। আলহেরা মাদ্রাসা ১৮.১ ওভারে ৮ ইউকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায়।
এদিকে দিনের ২য় মাচে দুপুর ২টায় দিরাই উপজেলা স্কুল ক্রিকেট টিম মুখোমুখি হয় দ্বীনি সিনিয়র মাদ্রাসার। প্রথমে টস জিতে দ্বীনি সিনিয়র মাদ্রাসা দিরাই উপজেলাকে ব্যাট করতে আমন্ত্রণ জানায়। দিরাই উপজেলা ১৯.৫ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ৮১ রান সংগ্রহ করে। শিশির ১৬, মেহেদী ১৪, দীপ্ত ১৩, মিলন ১০ রান করেন। দ্বীনি সিনিয়র মাদ্রাসার আব্দুর রহমান ৩, সুহেল, আফসার ও মুন্না ২টি করে উইকেট লাভ করে।
৮২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দ্বীনি সিনিয়র মাদ্রাসা ১৭.৫ ওভারে ৫৫ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ১২ রান করেন জুবায়ের। দিরাই উপজেলার নাহিদুল ৪ ওভারে ৭ রানে ৬ উইকেট নিয়ে একাই দ্বীনি সিনিয়র মাদ্রাসাকে ধসিয়ে দেন। এছাড়া তামিম ৩ ও সুমেন ১ উইকেট লাভ করেন।
- পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা ও প্রেস বিফ্রিং
- পানি দেরিতে নামায় বাঁধের কাজ বিলম্বিত হচ্ছে


