স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলায় এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫। জেলায় এবার পাসের হার ৭৩ দশমিক ৩০। তবে জিপিএ-৫ পেয়েছে মাত্র ১০জন। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ৪০ জন, পাসের হার ছিল ৬৯ দশমিক ২০।
জেলা প্রশাসনের শিক্ষা ও কল্যাণ শাখা সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলায় এ বছর ৫২ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১১ হাজার ৮২৬ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ৮ হাজার ৬৬৯ জন। গত বছর ১১ হাজার ১৫১ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছিলেন ৭ হাজার ৭১৭ জন।
এবার জেলার শাল্লা ডিগ্রি কলেজ থেকে ৬ জন, সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে দুইজন এবং জগন্নাথপুর ডিগ্রি কলেজ থেকে ২ জন জিপিএ-৫ পেয়েছেন।
সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে ১ হাজার ১০২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৮৬৪ জন। সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের ৭৩৯ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫৬৪ জন। এই প্রতিষ্ঠান থেকে কেউ জিপিএ-৫ পায়নি। জামালগঞ্জ ডিগ্রি কলেজের মোট পরীক্ষার্থী ছিল ৬৮২ ,কৃতকার্য হয়েছে ৫৪৩ , অকৃতকার্য হয়েছে জন ১৩৯ জন। পাশের হার ৮০ ভাগ। তবে জিপিএ-৫ পায় নি কেউ। দিরাইয়ের বিবিয়ানা মডেল কলেজের মোট পরীক্ষার্থী ছিল ৩৭২ জন, কৃতকার্য হয়েছে ৩৪২ জন, অকৃতকার্য হয়েছে ৩০ জন। পাশের হার ৯২ ভাগ। শিক্ষা বোর্ডের তালিকাভুক্ত কলেজ হলেও এই বছর কোন শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি
সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুছ ছত্তার বলেন, এবার সব প্রতিষ্ঠানেই জিপিএ-৫ পাওয়ার হার কমেছে। জিপিএ-৫ কম পেলেও আমাদের পাসের হার ভালো।


