পাড়ায় পাড়ায় কর্মসূচি

স্টাফ রিপোর্টার
গ্রুপিং-কোন্দল ও প্রতিযোগিতার রাজনীতির কারণে সুনামগঞ্জ শহরে এই প্রথম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শহরের বিভিন্ন পাড়া-মহল্লা ছিল সরগরম। বিভিন্ন গ্রুপ নিজেদের সুবিধাজনক স্থানে বঙ্গবন্ধুর ভাষণ    প্রচারের মাধ্যমে অবস্থান পরিষ্কার করার চেষ্টায় নিয়োজিত ছিলেন।
বিভিন্ন জায়গায় রবিবার রাতভর এবং সোমবার বিকাল পর্যন্ত টানা মাইকের আওয়াজে বিরক্ত হয়েছেন শহরবাসী অনেকে। তাঁরা বলেছেন এবাবে শব্দদূষণ তৈরির মাধ্যমে শোকদিবসের ভাবগাম্ভির্য নষ্ট করা উচিৎ হয়নি।
স্টেশন রোডের রমিজ বিপণীতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়, আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট), কেন্দ্রীয় শহীদ মিনার, উকিলপাড়ার প্রেসক্লাব প্রাঙ্গণ তথা হোসেন বখত চত্ত্বর, পুরাতন বাসস্টেশন ছিল এমন কর্মসূচীমুখর।